দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে অনিয়ম, দুর্নীতি ও মার্কেট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদরাসার সুপার আবুল হাসমতের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে দুর্গাপুরের সচেতন যুব সমাজের আয়োজনে মাদরাসার সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াজ হাসান, রাজ্জাক খান, আফজাল মোল্যা, ফাহিম আল আসাদ, পিয়াস, আশিকুল ইসলাম, ছাব্বির আহম্মেদ, আলী হায়দার সজিব ও সাজ্জাদ হোসেনসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, মাদরাসার সুপার আবুল হাসমত অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি মার্কেট বাণিজ্যের সঙ্গে জড়িত। এছাড়া মাদরাসার খেলার মাঠ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সেখানে খেলাধুলা করতে দেওয়া হয় না বলেও অভিযোগ তোলেন তারা।
এসময় বক্তারা অবিলম্বে মাদরাসা সুপারের পদত্যাগ দাবি করেন এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।
/অ